ঈদুল আজহা উপলক্ষে দোকান খোলার সময় বাড়িয়ে রাত ১০টা করা হলো

bangladesh
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সরকার দোকান ও বিপণিবিতান খোলার সময় ৩ ঘণ্টা বাড়িয়ে রাত ১০টা করেছে। আজ রাত সোয়া ৯টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়। দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার নিষিদ্ধ থাকবে।