কাতারের সাবেক প্রধানমন্ত্রীর সতর্কবার্তা: ইরান যুদ্ধের ভয়াবহ পরিণতি

bangladesh
কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জাসিম আল–থানি আল–জাজিরায় বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ হরমুজ প্রণালির সংকটকে আরও বিপজ্জনক করে তুলছে। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনার বিরুদ্ধে সতর্ক করেছেন। শেখ হামাদ বলেন, “এই অঞ্চলের বড় ধরনের এক পুনর্গঠনের সাক্ষী হচ্ছি।” তিনি উপসাগরীয় দেশগুলোকে ঐক্যবদ্ধ প্রতিরক্ষা চুক্তির আহ্বান জানান।