যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তি পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা

bangladesh
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহের উর রহমান আজ সচিবালয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্যচুক্তি বাতিল নয়, বরং পর্যালোচনার প্রয়োজন। তিনি জানান, চুক্তি অনুযায়ী ৬০ দিনের নোটিশ দিয়ে বাতিল করা সম্ভব। গত ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এই চুক্তি নিয়ে আলোচনা চলছে। উপদেষ্টা বলেন, “আমরা নেগোসিয়েশনে যেতে চাই।” এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ আবদাল আহমদ ও মোহাম্মদ ইয়াসীন।