লেবাননে ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার শফিকুল, পরিবারে শোকের ছায়া
bangladesh
সাতক্ষীরা সদর উপজেলার প্রবাসী শফিকুল ইসলাম (৪৫) লেবাননের নাবাতিয়েহ জেলার জেবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন। তিনি আড়াই মাস আগে ১২ লাখ টাকা ঋণ নিয়ে বিদেশে গিয়েছিলেন। নিহতের স্ত্রী রুমা খাতুন বলেন, “এত টাকা ঋণ করে গেল, এখন কীভাবে শোধ করব?” শফিকুলের পরিবার অত্যন্ত অসহায় অবস্থায় রয়েছে, জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান।