কান চলচ্চিত্র উৎসব ৭৯তম আসরে তারকাদের সমাগম শুরু

bangladesh
ফ্রান্সের কান শহরে আজ (১২ মে) শুরু হলো ৭৯তম কান চলচ্চিত্র উৎসব, যা চলবে ২৩ মে পর্যন্ত। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হচ্ছে পিয়ের সালভাদোরি পরিচালিত 'দ্য ইলেকট্রিক কিস'। এবারের প্রতিযোগিতায় ২১টি চলচ্চিত্র অংশ নিচ্ছে, যেখানে আসগর ফারহাদি, পেদ্রো আলমোদোভার ও হিরোকাজু কোরে-এদার মতো নির্মাতারা রয়েছেন। আজীবন সম্মাননা পাচ্ছেন পিটার জ্যাকসন ও বারব্রা স্ট্রাইস্যান্ড।