লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশির মৃত্যু
bangladesh
লেবাননের নাবাতিয়ের যেব্দিন এলাকায় সোমবার দুপুর ১২টার দিকে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন সাতক্ষীরা জেলার শফিকুল ইসলাম ও মো. নাহিদুল ইসলাম। বাংলাদেশ দূতাবাস জানায়, নিহতদের মরদেহ নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে। দূতাবাস শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। গত ৮ এপ্রিল বৈরুতের হামলায় বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগমও নিহত হন।