আর্জেন্টিনার ৫৫ জনের প্রাথমিক তালিকায় নেই দিবালা ও কোরেয়া
bangladesh
আর্জেন্টিনা আগামী ৩০ মে’র মধ্যে বিশ্বকাপের চূড়ান্ত দল জমা দেবে। প্রাথমিক তালিকায় পাওলো দিবালা, আনহেল কোরেয়া ও ভালেন্তিন কাস্তেয়ানোসের নাম নেই। নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন মাতেও পেলেগ্রিনো ও মাতিয়াস সুলে। গোলরক্ষক হিসেবে সান্তিয়াগো বেলত্রানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বমঞ্চে শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে।