বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার: শুভেন্দু

bangladesh
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার হাওড়ায় জানান, বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেওয়া হবে। নতুন সরকারের প্রথম বৈঠকে তিনি বলেন, "এ জন্য মুখ্যসচিব এবং ভূমি ও রাজস্বসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।" সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি রাজনীতিতে বিতর্কিত হয়ে উঠেছে। জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট ৯ জেলায় জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিল, সময়সীমা ৩১ মার্চ।