সাদিয়ার নতুন সিরিজ ‘সিলভার’ মুক্তি পাচ্ছে ১৪ মে

bangladesh
ঢাকার একটি ক্লাবে অনুষ্ঠিত হলো মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’র ভার্টিক্যাল স্ক্রিনিং। সিরিজটি ১৪ মে সিনেমাওয়ালার ফেসবুক পেজে মুক্তি পাবে। সন্ধ্যা ৭টায় প্রকাশিত হয় সিরিজের ট্রেলার। নির্মাতা মিরাজ হোসেনের পরিচালনায় অভিনয় করেছেন সাদিয়া আয়মান, অ্যালেন শুভ্র, ফারজানা ছবি ও কামরুজ্জামান তপু। বিশেষ চরিত্রে আছেন কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাই।