নতুন মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’ আসছে ইউটিউবে
bangladesh
‘সিলভার সাদিয়া’ সিরিজটি মোবাইল-ফার্স্ট দর্শকদের জন্য তৈরি হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, সঙ্গে রয়েছেন অ্যালেন শুভ্র, ফারজানা ছবি ও কামরুজ্জামান তপু। পরিচালক মিরাজ হোসেন জানান, এটি একটি নিম্নমধ্যবিত্ত পরিবারের মাদ্রাসাছাত্রীর গেমিংয়ের প্রতি আগ্রহের গল্প। সিরিজটি শিগগিরই ইউটিউবে মুক্তি পাবে। তিনি বলেন, “বাংলাদেশে এ ধরনের সিরিজ এবারই প্রথম।”