ইসলামী ব্যাংক দখলে এস আলম গ্রুপের নাটকীয় পদক্ষেপ

bangladesh
২০১৭ সালের ৫ জানুয়ারি ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও ডিজিএফআইয়ের তৎকালীন মহাপরিচালক মোহাম্মদ আকবর হোসেনের উপস্থিতিতে ব্যাংকের নিয়ন্ত্রণ পরিবর্তন হয়। চেয়ারম্যান মুস্তাফা আনোয়ার, ভাইস চেয়ারম্যান এম আজিজুল হক ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান পদত্যাগ করেন। বর্তমানে ব্যাংকের ৮২% শেয়ার এস আলমের নিয়ন্ত্রণে, যা বাংলাদেশ ব্যাংক জব্দ করে রেখেছে।