বাংলাদেশ সফরে তিন তারকা পেসার ছাড়াই আসছে অস্ট্রেলিয়া
bangladesh
অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস হ্যাজলউডকে ছাড়াই মিচেল মার্শের নেতৃত্বে দলটি ঢাকায় পা রাখবে। আগামী ৯ জুন প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। পরবর্তী ওয়ানডে ১১ ও ১৪ জুন এবং টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ জুন। মোট ২৪ জন ক্রিকেটারকে রাখা হয়েছে।