নেটফ্লিক্সে ফিরে আসছে ‘মানি হাইস্ট’, নতুন সিজন ১৫ মে!
bangladesh
নেটফ্লিক্সে জনপ্রিয় সিরিজ ‘মানি হাইস্ট’ আবারও ফিরছে। আগামী ১৫ মে মুক্তি পেতে যাচ্ছে ‘বার্লিন’ সিজন ২। সিরিজের ‘প্রফেসর’ আলভারো মোর্তে এই ঘোষণা দিয়েছেন। স্প্যানিশ সংবাদপত্র ‘এল পাইস’ জানায়, সিরিজের স্রষ্টা অ্যালেক্স পিনা ৪ পর্বের মিনি-সিরিজের কাজ করছেন। নতুন গল্পে কর্নেল তামায়ো (ফার্নান্দো কায়ো) কেন্দ্রবিন্দু হতে পারেন। বিশ্বজুড়ে দর্শকরা অপেক্ষায়।