গরুর মাংস আমদানির দাবি রেস্তোরাঁ মালিকদের, সংকট গভীর
bangladesh
আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি গরুর মাংস আমদানির দাবি জানায়। মহাসচিব ইমরান হাসান জানান, দেশের বাজারে গরুর মাংসের কেজি ৮০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি বলেন, "সরবরাহ কমে গেছে এবং সিন্ডিকেটের কারণে পশুখাদ্যের দাম বেড়েছে।" সংগঠনটির ১১টি দাবি তুলে ধরা হয়, যার মধ্যে বাজেটে ভ্যাট কমানোর দাবি রয়েছে।