প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ছয় শিশু হাসপাতাল চালুর উদ্যোগ

bangladesh
বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমান অব্যবহৃত ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন। রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় নির্মিত হাসপাতালগুলো বছরের পর বছর পড়ে আছে। স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক করেছেন তিনি। আগামী ২ জুনের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন জমা দিতে হবে।