নারায়ণগঞ্জের আইভীর জামিন বহাল, কারামুক্তির পথ সুগম

bangladesh
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেওয়া জামিনের রায় আপিল বিভাগে বহাল রাখা হয়েছে। ১২টি মামলায় আইভীর জামিন রয়েছে, যার মধ্যে ১০টি মামলায় জামিন বহাল থাকছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ আজ পাঁচটি লিভ টু আপিল খারিজ করে দেন। আইভীর আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান জানান, "এতে আইভীর কারামুক্তিতে আর কোনো বাধা নেই।"