গাজীপুরে গরু চুরির সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

bangladesh
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজারে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন কৃষাণ (৪৬), আজহারুল ইসলাম (৩৬) ও মো সেলিম (৩৮)। স্থানীয়রা ১০-১২ সদস্যের চোর চক্রের সদস্যদের ধাওয়া করে তিনজনকে আটক করে পিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, যেখানে তাদের মৃত ঘোষণা করা হয়।