ঝড়-বৃষ্টির সতর্কতা: ৮ জেলায় ১ নম্বর সংকেত জারি
bangladesh
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও টাঙ্গাইল জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। রবিবার (১০ মে) দুপুর ১টা পর্যন্ত নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।