বিজেপির বঙ্গ বিজয়ে উগ্র হিন্দুত্ববাদের নতুন অধ্যায় শুরু!
bangladesh
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির ‘ঐতিহাসিক’ বিজয় নিয়ে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের ৭ মে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে ভারতে ধর্মীয় স্বাধীনতা নিম্নমুখী। নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে মুসলিম, খ্রিষ্টান ও দলিতদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ধর্মনিরপেক্ষ ভারতের পরিবর্তে হিন্দু রাষ্ট্রের দিকে যাচ্ছে দেশটি। বিজেপির বিজয়ী বিধায়কদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগও রয়েছে।