তামিলনাড়ুতে থালাপতির সরকারের পথে নতুন সমর্থন পেল টিভিকে
bangladesh
ভারতের তামিলনাড়ু রাজ্যে থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১২০টি আসন নিশ্চিত হয়েছে। স্থানীয় দল বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে। বিজয় বলেন, “উল্লাস শুরু করো।” রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের সঙ্গে বৈঠক করে সমর্থনপত্র জমা দিয়েছেন। ২৩৪ আসনের বিধানসভায় টিভিকে ১০৮টি আসন পেয়েছে।