শিক্ষার মানোন্নয়নে ৫% জিডিপি বরাদ্দের পরিকল্পনা শিক্ষামন্ত্রীর

bangladesh
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আজ শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘চীন–বাংলাদেশ শিক্ষা সহযোগিতা ফোরাম–২০২৬’ অনুষ্ঠানে জানান, দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পাঁচ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “শিক্ষার মান উন্নত করতে হলে শিক্ষকদের মানোন্নয়ন জরুরি।” অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।