মাদারীপুরে বৃষ্টির দাফন, পরিবারের শোকের ছায়া
bangladesh
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার ২৬ বছর বয়সী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আজ শনিবার মাদারীপুর সদর উপজেলার চর গোবিন্দপুরে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয়। সকাল ৯টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের মাধ্যমে ঢাকায় পৌঁছায় তাঁর মরদেহ। বাবা জহির উদ্দিন আকন বলেন, “মেয়ের লাশ এভাবে বহন করতে হবে, কখনো ভাবিনি।” নিহত বৃষ্টির পরিবারে শোকের ছায়া বিরাজ করছে।