শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপির নতুন মন্ত্রিসভার শপথ
bangladesh
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথ পড়ান। শুভেন্দুর সঙ্গে শপথ নেন পাঁচ মন্ত্রী—দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর বিজেপি প্রথমবারের মতো সরকার গঠন করেছে।