ফ্লোরিডায় হত্যার শিকার বৃষ্টির মরদেহ দেশে ফিরল শোকের ছায়ায়

bangladesh
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আজ শনিবার সকাল ৯টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বৃষ্টির মা-বাবা ও পরিবারের সদস্যরা শোকে স্তব্ধ হয়ে পড়েন। গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার পর পুলিশ নিশ্চিত করে, বৃষ্টি ও তার সহপাঠী জামিল আহমেদ লিমন হত্যার শিকার হয়েছেন। লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে।