কসবা সীমান্তে বিএসএফের গুলিতে কলেজ ছাত্রসহ দুই বাংলাদেশি নিহত
bangladesh
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে মো. মুরসালিন (২০) ও নবীর হোসেন নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে ধজনগর-পাথারিয়াদ্বার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মুরসালিন গোপীনাথপুর আলহাজ শাহআলম ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। বিজিবির লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানিয়েছেন, নিহতদের মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে।