কাপাসিয়ায় এক পরিবারের পাঁচজনকে হত্যা, গৃহকর্তা পলাতক

bangladesh
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে শনিবার ভোরে ফোরকান মিয়ার পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশু, স্ত্রী ও শ্যালক রয়েছেন। স্থানীয় অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহকর্তা ফোরকান মিয়া এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।" ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন।