‘সর্দারবাড়ির খেলা’ সিনেমা মুক্তি পেল ২৩টি হলে
bangladesh
গতকাল মুক্তি পেয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। মীর জাহিদ হাসানের প্রযোজনায় এবং রাখাল সবুজের পরিচালনায় ছবিটি ঢাকাসহ সারা দেশে ২৩টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। মীর জাহিদ হাসান বলেন, “হলের মান অনুযায়ী আমরা ছবিটি দিয়েছি।” সিনেমাটি লাঠিখেলা ও লাঠিয়ালদের জীবন সংগ্রামের গল্প তুলে ধরেছে।