যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় হরমুজে উত্তেজনা বৃদ্ধি
bangladesh
বৃহস্পতিবার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়। ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সামরিক সদর দপ্তরের মুখপাত্র জানান, মার্কিন বাহিনী তাদের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, যার ফলে ১০ জন নাবিক আহত ও ৫ জন নিখোঁজ হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “শুক্রবারের মধ্যে ইরানের জবাব পাওয়ার আশা করছি।” যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে।