কক্সবাজারের আকাশে মিসাইলের মতো আলোর ঝলক, পর্যটকরা হতভম্ব

bangladesh
আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে ‘মিসাইল’ আকৃতির আলোর ঝলক দেখা যায়। এটি দ্রুতগতিতে টেকনাফের দিকে ছুটে যায় এবং কয়েক মিনিটের মধ্যে অদৃশ্য হয়ে যায়। পর্যটকরা মুঠোফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ এম আবদুল হান্নান জানান, এটি আবহাওয়াগত বিষয় নয়। পুলিশ সুপার মো. ওয়াহিদুর রহমান বলেন, “এটি কেন বা কারা ছুড়েছে, জানা নেই।”