পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাটিং শুরু বাংলাদেশ

bangladesh
শুক্রবার (৮ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী, দুই দলের মধ্যে ১৫টি টেস্টে বাংলাদেশ জিতেছে মাত্র ২টি, পাকিস্তান ১২টি। তবে বাংলাদেশ ২০২৪ সালে পাকিস্তানে অনুষ্ঠিত শেষ টেস্টে ২-০ ব্যবধানে জয়লাভ করেছিল।