থালাপতি বিজয়ের সরকার গঠনে সংকট, বিধায়কদের অবকাশযাপনকেন্দ্রে রাখা
bangladesh
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বিজয়ের দল টিভিকে ১০৮ আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। রাজ্যপাল আর ভি আরলেকার বিজয়ের প্রস্তাব খারিজ করেছেন। বিজয়ের দলের ১০৭ বিধায়ককে মামাল্লাপুরামের একটি অবকাশযাপনকেন্দ্রে রাখা হয়েছে। কংগ্রেস ও বাম দলের সমর্থন নিয়ে সরকার গঠনের চেষ্টা চলছে। বিজয়কে সমর্থন দিতে এআইএডিএমকের ১২ বিধায়ক প্রস্তুত বলে জানা গেছে।