বগুড়ায় নতুন সিটি করপোরেশন, পাঁচ উপজেলায় অনুমোদন পেলো
bangladesh
প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) বৃহস্পতিবার বগুড়া সিটি করপোরেশনসহ পাঁচটি নতুন উপজেলার প্রস্তাব অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১২০তম বৈঠকে এই সিদ্ধান্ত হয়। নতুন উপজেলাগুলোর মধ্যে রয়েছে ‘মোকামতলা’, ‘মাতামুহুরী’, ‘রুহিয়া’, ‘ভুল্লী’ এবং ‘চন্দ্রগঞ্জ’। বর্তমানে দেশে ৪৯৫টি উপজেলা রয়েছে, নতুন এই পাঁচটি নিয়ে সংখ্যা হবে ৫০০।