আইপিডিসি ফাইন্যান্সের নতুন সেগমেন্ট ‘আইপিডিসি ইনফিনিট’ উদ্বোধন

bangladesh
আইপিডিসি ফাইন্যান্স পিএলসি আনুষ্ঠানিকভাবে ‘আইপিডিসি ইনফিনিট’ সেগমেন্ট চালু করেছে, যা প্রিমিয়াম গ্রাহকদের জন্য। এই সেগমেন্টে ‘এলিট’ ও ‘ইনফিনিট’ নামে দুটি ভাগ রয়েছে। গ্রাহকরা পাবেন ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার, ডোরস্টেপ ব্যাংকিং, এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস এবং স্বাস্থ্যসেবা সুবিধা। আইপিডিসির ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, “আমরা গ্রাহকদের প্রত্যাশা পূরণে সফল হবো।”