আবাহনীর বিধ্বংসী সেঞ্চুরির পরও সিটি ক্লাবের জয়

bangladesh
বৃহস্পতিবার ক্রিকেটার্স একাডেমি মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আবাহনী লিমিটেডকে ২ উইকেটে হারিয়েছে সিটি ক্লাব। আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ১০ ছক্কা ও ৬ চারে ৪৯ বলে সেঞ্চুরি করেন। তবে সিটি ক্লাবের আব্দুল গাফফার সাকলাইন ও গাজী তাহজিবুল ইসলাম শেষ মুহূর্তে ২৪ বলে ৪৮ রান যোগ করে জয় নিশ্চিত করেন। আবাহনীর এটি পরপর দ্বিতীয় হার।