দেশের ২৩ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সর্দারবাড়ির খেলা’
bangladesh
আগামীকাল ৮ মে ঢাকাসহ ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘সর্দারবাড়ির খেলা’। নির্মাতা রাখাল সবুজের প্রথম সিনেমা এটি, যা মৃত্তিকা ছবিঘর-এর ব্যানারে প্রযোজনা করেছেন মীর জাহিদ হাসান। সিনেমাটিতে জিয়াউল রোশান ও শবনম বুবলী অভিনয় করেছেন। সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন আনন জামান, এবং ২০২২-২৩ অর্থবছরে এটি ‘পুলসিরাত’ নামে সরকারি অনুদান পায়।