বিশ্ব মা দিবসে ‘মা পদক’ পাচ্ছেন কিংবদন্তী ববিতা
bangladesh
কিংবদন্তী অভিনেত্রী ববিতা আগামী ১০ মে ‘আলী-রূপা ফাউন্ডেশন’-এর পৃষ্ঠপোষকতায় মা পদক গ্রহণ করবেন। রাজধানীর একটি হোটেলে এই পুরস্কার তুলে দেওয়া হবে। ববিতা বলেন, “চলচ্চিত্রে মায়ের ভূমিকায় অভিন্ন এবং আমার একমাত্র সন্তান অনিককে মানুষের মতো মানুষ করার কারণে আমাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।” চলতি বছরে সংস্কৃতি, সাংবাদিকতা ও অন্যান্য পেশায় ২০ জন মায়ের হাতে ‘মা পদক ২০২৬’ তুলে দেওয়া হবে।