বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষ পাঁচে থাকার লক্ষ্যে অধিনায়ক শান্ত

bangladesh
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, তারা শীর্ষ পাঁচে থাকতে চান। বর্তমানে বাংলাদেশ সপ্তম স্থানে রয়েছে। শান্ত বলেন, "এটা খুবই ইম্পরট্যান্ট।" অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো কঠিন কন্ডিশনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তিনি হোম সিরিজকে গুরুত্বপূর্ণ মনে করেন এবং বলেন, "প্রতিটি দিন ভালো খেলা ইম্পরট্যান্ট।"