শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা

bangladesh
বুধবার রাতে উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়। শুভেন্দু অধিকারী বলেন, "পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় এই হত্যা করা হয়েছে।" রথের গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। নিহত রথ বিজেপির একজন সক্রিয় সদস্য এবং অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী। ঘটনার পর বিজেপি কর্মীরা হাসপাতালে বিক্ষোভ করেন। তদন্তে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়েছে।