ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তিতে ২ হাজার কোটি ডলার ফেরত পাওয়ার সম্ভাবনা
bangladesh
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা অনুযায়ী, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ত্যাগ করলে যুক্তরাষ্ট্র ২ হাজার কোটি ডলার ফেরত দিতে প্রস্তুত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “কোনো অর্থ লেনদেন হবে না।” পাকিস্তানের ইসলামাবাদে আগামী রবিবার দ্বিতীয় দফার বৈঠক হতে পারে। আলোচনার শুরুতে যুক্তরাষ্ট্র ৬০০ কোটি ডলার ছাড় দিতে রাজি ছিল, কিন্তু ইরান ২ হাজার ৭০০ কোটি ডলার দাবি করেছে।