বাংলার আবহাওয়ায় পরিবর্তন, গরমের পরিবর্তে বৃষ্টির পূর্বাভাস

bangladesh
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪ দিন রাজ্যে গরম বাড়ার সম্ভাবনা নেই। বরং, শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহবিদেরা বলছেন, “গ্রীষ্মের বেশ কয়েকটা দিন আরও নিশ্চিন্তে কাটবে রাজ্যবাসী।”