ইন্দোনেশিয়ায় কিশোরদের জন্য ই-কমার্স সেবা নিষিদ্ধের উদ্যোগ
bangladesh
ইন্দোনেশিয়ার যোগাযোগ ও ডিজিটালমন্ত্রী মেউতিয়া হাফিদ বুধবার জানান, কিশোর-কিশোরীদের জন্য ই-কমার্স প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার পরিকল্পনা চলছে। দেশটিতে ১৬ বছরের কম বয়সী প্রায় ৭ কোটি কিশোর-কিশোরী অনলাইন প্রতারণার শিকার হয়েছে। মার্চে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছিল। মন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য তাদের সুরক্ষা নিশ্চিত করা।” ধাপে ধাপে সকল ডিজিটাল প্ল্যাটফর্ম এই নীতির আওতায় আসবে।