নিউজিনসের ফেরার পথে মিনজির অনুপস্থিতি নিয়ে শঙ্কা

bangladesh
কে-পপ গ্রুপ নিউজিনস কোপেনহেগেনে নতুন অ্যালবামের কাজ শুরু করেছে। সদস্য হেইন, হেয়ারিন ও হানি সফরে থাকলেও মিনজি ছিলেন না। এজেন্সি অ্যাডরের সঙ্গে আইনি বিরোধের কারণে পাঁচ সদস্যের দলটি দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিল। ২০২৪ সালের নভেম্বরে সদস্যরা চুক্তি বাতিলের নোটিশ দেন। একজন সূত্র জানায়, "মিনজির প্রত্যাবর্তন চূড়ান্ত না হলে বিদেশ সফরে তাঁর অনুপস্থিতি অস্বাভাবিক নয়।"