বিশ্বকাপের প্রধান দর্শক হতে পারিশ্রমিক ৬১ লাখ টাকা!
bangladesh
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে বিশ্বকাপের ১০৪টি ম্যাচ দেখার জন্য ‘বিশ্বকাপের প্রধান দর্শক’ খুঁজছে ফক্স স্পোর্টস। নির্বাচিত ব্যক্তিকে দেওয়া হবে ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকা। আগামী ৬ জুন বিজয়ীর নাম ঘোষণা হবে। এবারের বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করছে, যা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় আসর।