তারকা জরিপে পুরস্কার পেলেন খুলনার ইয়াছিন আরাফাত

bangladesh
মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৫-এ খুলনার ইয়াছিন আরাফাত লটারিতে ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকিট জিতেছেন। গত ২৮ এপ্রিল তমা মির্জার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। ইয়াছিন বলেন, “২০১৮ সাল থেকে কুপন পূরণ করছি। এ বছরে এসে পুরস্কার পেলাম।” মোটরবাইক জিতেছেন রাজশাহীর রেহেনা খাতুন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফরান নিশো, তমা মির্জা, কেয়া পায়েল ও শাম্মী ইসলাম নীলা উপস্থিত ছিলেন।