৫০ টাকায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের খেলা দেখুন!

bangladesh
আগামী ৮ মে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে। পূর্ব গ্যালারিতে খেলা দেখার জন্য ৫০ টাকা দিতে হবে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিনামূল্যে খেলা দেখতে পারবেন, তবে ইউনিফর্ম ও পরিচয়পত্র বাধ্যতামূলক। দ্বিতীয় টেস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৬ মে অনুষ্ঠিত হবে। বিসিবি এ ঘোষণা মঙ্গলবার রাতে দিয়েছে।