বিশ্বকাপ ২০২৬: ভারতের সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা, দর্শকদের হতাশা

bangladesh
১২ জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল, কিন্তু ভারতের ক্রীড়াপ্রেমীরা এখনও নিশ্চিত নয় কোন চ্যানেলে খেলা দেখবেন। রিলায়‍্যান্স-ডিজনির ২০ মিলিয়ন ডলারের প্রস্তাব ফিফা খারিজ করেছে। ২০২৬ সালের বিশ্বকাপের সম্প্রচার স্বত্বের জন্য ফিফা প্রথমে ১০০ মিলিয়ন ডলার দাম রেখেছিল। বর্তমানে ১৭৫টি দেশের সঙ্গে চুক্তি হলেও ভারত ও চিনের জন্য আলোচনা চলছে। "দর্শকরা কি গভীর রাতে খেলা দেখবেন?" প্রশ্ন তুলছেন চ্যানেল সংস্থাগুলো।