নেইমারের বিরুদ্ধে সতীর্থকে শারীরিক লাঞ্ছনার অভিযোগে তদন্ত শুরু

bangladesh
সান্তোস এফসির ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র বিরুদ্ধে সতীর্থ রবিনহো জুনিয়রকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। রবিবার ট্রেনিংয়ে ১৮ বছর বয়সী রবিনহোকে ধাক্কা দিয়ে ফেলে এবং চড় মারার অভিযোগ করেছে তিনি। রবিনহো নিরাপত্তাহীনতার অজুহাতে সান্তোসের সঙ্গে চুক্তি বাতিলের দাবি করেছেন। ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে। নেইমারের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।