প্রেমিক রচিত সিংয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন হুমা কুরেশি!

bangladesh
বলিউড অভিনেত্রী হুমা কুরেশি চলতি বছরের অক্টোবরের শেষ বা নভেম্বরের মধ্যে প্রেমিক রচিত সিংয়ের সঙ্গে বিয়ের পরিকল্পনা করছেন। ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু করেছেন তারা। হুমা ও রচিতের প্রেমের গুঞ্জন সম্প্রতি আরও জোরালো হয়েছে, বিশেষ করে রচিত সিংয়ের জন্মদিনের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর। রচিত সিং অনেক তারকার অভিনয় প্রশিক্ষক হিসেবে পরিচিত, যেমন আলিয়া ভাট ও রণবীর সিং।