সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে শুরু হতে পারে

bangladesh
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়ন আগামী ১ জুলাই ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন থেকে শুরু হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রথম বছরে মূল বেতনের ৫০ শতাংশ এবং পরের বছরে বাকি ৫০ শতাংশ দেওয়া হবে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন ১৪ লাখ কর্মচারীর জন্য ১ লাখ ৩১ হাজার কোটি টাকা ব্যয়ের সুপারিশ করেছে।