ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার জামিলের মরদেহ দেশে পৌঁছেছে
bangladesh
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ৪ মে সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ৩০ এপ্রিল টাম্পা বে এলাকায় জামিলের জানাজা অনুষ্ঠিত হয়। ১৬ এপ্রিল থেকে নিখোঁজ জামিলের মরদেহ ২৬ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে উদ্ধার হয়। অভিযুক্ত হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করা হয়েছে।